সোমবার , ২০ এপ্রিল ২০২৬
সোমবার , ২০ এপ্রিল ২০২৬
হোমআইন ও আদালতমতিউর রহমানের অবৈধ সম্পদ মামলায় ১১ মে চার্জ গঠন শুনানি

মতিউর রহমানের অবৈধ সম্পদ মামলায় ১১ মে চার্জ গঠন শুনানি

favicon
ভোরের আলো ডেস্ক:
মতিউর রহমানের অবৈধ সম্পদ মামলায় ১১ মে চার্জ গঠন শুনানি

এনবিআরের সাবেক কর্মকর্তা মতিউর রহমানের বিরুদ্ধে সাড়ে পাঁচ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের মামলায় চার্জ গঠন শুনানির জন্য আগামী ১১ মে দিন ধার্য করেছেন আদালত।

সোমবার (২০ এপ্রিল) বিভাগীয় স্পেশাল জজ শারমিন আফরোজ এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন মতিউর রহমানের আইনজীবী মো. ওয়াহিদুজ্জামান লিটন ঢালি।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) দাখিল করা চার্জশিটে বলা হয়েছে, মতিউর রহমান সম্পদ বিবরণীতে ১ কোটি ২৪ লাখ ২৫ হাজার ২১১ টাকার তথ্য গোপন করেছেন। এছাড়া সরকারি ক্ষমতার অপব্যবহার, ঘুষ ও দুর্নীতির মাধ্যমে ৫ কোটি ৪০ লাখ ৯৭ হাজার ৬৭২ টাকার আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে।

এর আগে ২০২৪ সালের ১৫ ডিসেম্বর মতিউর রহমান ও তার দ্বিতীয় স্ত্রীর বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও তথ্য গোপনের অভিযোগে পৃথক দুটি মামলা করে দুদক।