মঙ্গলবার , ০১ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার , ০১ সেপ্টেম্বর ২০২৬
হোমবিশ্ববৈরুতে হামলায় বাবা-মা নিহত, ইসরায়েলের বিরুদ্ধে ফ্রান্সে আইনি অভিযোগ শিল্পী আলি চেরির

বৈরুতে হামলায় বাবা-মা নিহত, ইসরায়েলের বিরুদ্ধে ফ্রান্সে আইনি অভিযোগ শিল্পী আলি চেরির

favicon
ভোরের আলো ডেস্ক:
বৈরুতে হামলায় বাবা-মা নিহত, ইসরায়েলের বিরুদ্ধে ফ্রান্সে আইনি অভিযোগ শিল্পী আলি চেরির

২০২৪ সালে বৈরুতে পারিবারিক বাড়িতে ইসরায়েলি হামলায় বাবা-মা নিহত হওয়ার ঘটনায় ফ্রান্সে আইনি অভিযোগ দায়ের করেছেন ফরাসি-লেবানিজ শিল্পী আলি চেরি।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে আলি চেরি বলেন, তার বাবা মাহমুদ চেরি ও মা নাদরা হায়েক সাধারণ মানুষ ছিলেন। এমন সহিংস ঘটনায় তাদের হারানো তিনি এখনো মেনে নিতে পারছেন না।

তিনি চান, ফ্রান্সের যুদ্ধাপরাধ তদন্ত ইউনিট হামলার বিষয়টি তদন্ত করে দায়ীদের আইনের আওতায় আনুক।

ইসরায়েল দাবি করেছে, বৈরুতে তাদের বিমান হামলার লক্ষ্য ছিল হিজবুল্লাহর ব্যবহৃত স্থাপনা। তবে ইন্টারন্যাশনাল ফেডারেশন ফর হিউম্যান রাইটস এবং অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানিয়েছে, চেরির বাবা-মায়ের আবাসস্থল বা আশপাশে কোনো সামরিক লক্ষ্যবস্তুর প্রমাণ পাওয়া যায়নি।

এই প্রেক্ষাপটে আলি চেরির আইনজীবী ক্লিমেন্স বেকতার্তে বলেছেন, ফরাসি আইনে এ হামলাকে যুদ্ধাপরাধ হিসেবে বিবেচনার সুযোগ রয়েছে।

তিনি আরও বলেন, আন্তর্জাতিক আইনে যুদ্ধ পরিচালনার নির্দিষ্ট নিয়ম রয়েছে এবং তা মেনে চলা বাধ্যতামূলক। হামলার বৈধতা নিয়ে এখন আইনি পর্যালোচনার দাবি জোরালো হচ্ছে।