সোমবার , ২০ এপ্রিল ২০২৬
সোমবার , ২০ এপ্রিল ২০২৬
হোমজাতীয়১৮ দেশের সঙ্গে কর্মী পাঠানোর চুক্তি, মালয়েশিয়ার শ্রমবাজার খুলতে আশাবাদ: নুরুল হক

১৮ দেশের সঙ্গে কর্মী পাঠানোর চুক্তি, মালয়েশিয়ার শ্রমবাজার খুলতে আশাবাদ: নুরুল হক

favicon
মাহামুদুল হাসান
১৮ দেশের সঙ্গে কর্মী পাঠানোর চুক্তি, মালয়েশিয়ার শ্রমবাজার খুলতে আশাবাদ: নুরুল হক

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক জানিয়েছেন, বাংলাদেশ থেকে কর্মী পাঠানোর বিষয়ে বর্তমানে ১৮টি দেশের সঙ্গে সমঝোতা স্মারক ও চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

আজ সংসদে এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। তিনি বলেন, সৌদি আরবের পর মালয়েশিয়া বাংলাদেশের অন্যতম বড় শ্রমবাজার এবং দেশটির শ্রমবাজার উন্মুক্ত করতে সরকার কাজ করছে।

সম্প্রতি মালয়েশিয়া সফরে ফলপ্রসূ আলোচনা হয়েছে উল্লেখ করে তিনি আশাবাদ ব্যক্ত করেন, দ্রুতই বাংলাদেশি কর্মী পাঠানোর পথ সুগম হবে।

তিনি জানান, মালয়েশিয়া, ওমান, সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনের মতো বন্ধ বা সংকুচিত শ্রমবাজার পুনরায় চালুর লক্ষ্যে কূটনৈতিক আলোচনা অব্যাহত রয়েছে।

দক্ষ জনশক্তি গড়ে তুলতে ১ লাখ ড্রাইভার তৈরির প্রকল্প চলমান রয়েছে বলেও জানান প্রতিমন্ত্রী। পাশাপাশি জাপানে আগামী পাঁচ বছরে ১ লাখ কর্মী পাঠানোর লক্ষ্য নিয়ে ‘জাপান সেল’ গঠন এবং জাপানি ভাষা শিক্ষায় গুরুত্ব দেওয়া হচ্ছে।