মঙ্গলবার , ২১ এপ্রিল ২০২৬
মঙ্গলবার , ২১ এপ্রিল ২০২৬
হোমবিশ্বইসরাইলি সেনাবাহিনীর সমালোচনায় জাতিসংঘের বিশেষ দূত ফ্রানচেসকা আলবানিজ

ইসরাইলি সেনাবাহিনীর সমালোচনায় জাতিসংঘের বিশেষ দূত ফ্রানচেসকা আলবানিজ

favicon
ভোরের আলো ডেস্ক:
ইসরাইলি সেনাবাহিনীর সমালোচনায় জাতিসংঘের বিশেষ দূত ফ্রানচেসকা আলবানিজ

জাতিসংঘের ফিলিস্তিন বিষয়ক বিশেষ দূত ফ্রানচেসকা আলবানিজ ইসরাইলি সেনাবাহিনীর কর্মকাণ্ডের কঠোর সমালোচনা করেছেন। তিনি তাদের আচরণকে আন্তর্জাতিক আইন লঙ্ঘন ও সীমারেখা অতিক্রমকারী বলে উল্লেখ করেন।

একটি ফিলিস্তিনি শিশুর ওপর নির্যাতনের ভিডিও দেখার পর তিনি এ মন্তব্য করেন বলে জানান।

আলবানিজ তার অফিসিয়াল অ্যাকাউন্টে লেখেন, “আমি যথেষ্ট দেখেছি, তাই সম্পূর্ণ নিশ্চিতভাবে বলছি, ইসরাইলি সেনাবাহিনী পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট সেনাবাহিনী।”

তার এ মন্তব্যকে ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে, যদিও এ বিষয়ে ইসরাইলি কর্তৃপক্ষের তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।