বাংলাদেশের বৈদেশিক ঋণ দাঁড়িয়েছে ৭৮.০৭ বিলিয়ন ডলার: অর্থমন্ত্রী
গত ফেব্রুয়ারি পর্যন্ত বাংলাদেশ সরকারের বৈদেশিক ঋণের স্থিতি দাঁড়িয়েছে ৭৮ হাজার ৬৭ দশমিক ২০ মিলিয়ন মার্কিন ডলারে, যা প্রায় ৭৮.০৭ বিলিয়ন ডলারের সমান বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
মঙ্গলবার (২১ এপ্রিল) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে তিনি এ তথ্য তুলে ধরেন।
অর্থমন্ত্রী জানান, দেশের উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন, অবকাঠামো নির্মাণ এবং বিভিন্ন প্রকল্পে অর্থায়নের জন্য এ বৈদেশিক ঋণ নেওয়া হয়েছে।
সংসদে দেওয়া তথ্যে বৈদেশিক ঋণের বর্তমান অবস্থান তুলে ধরা হলেও ঋণ ব্যবস্থাপনা, পরিশোধ পরিকল্পনা এবং ভবিষ্যৎ অর্থনৈতিক প্রভাব নিয়েও আলোচনা গুরুত্ব পাচ্ছে।