বৃহস্পতিবার , ২৩ এপ্রিল ২০২৬
বৃহস্পতিবার , ২৩ এপ্রিল ২০২৬
হোমবিশ্বপশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন: প্রথম ধাপে ১৫২ আসনে ভোটগ্রহণ শুরু

পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন: প্রথম ধাপে ১৫২ আসনে ভোটগ্রহণ শুরু

favicon
ভোরের আলো ডেস্ক:
পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন: প্রথম ধাপে ১৫২ আসনে ভোটগ্রহণ শুরু

ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের প্রথম ধাপে ভোটগ্রহণ শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) স্থানীয় সময় সকাল ৭টা থেকে শুরু হওয়া এই ভোট চলবে বিকেল ৫টা পর্যন্ত।

এই ধাপে মোট ১৫২টি আসনে ভোট দিচ্ছেন প্রায় ৩ কোটি ৬০ লাখ ভোটার। শুরু থেকেই বিভিন্ন ভোটকেন্দ্রে ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা গেছে। শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।