কবে কমবে লোডশেডিং? বিদ্যুৎ ফেরায় স্বস্তির আশা সরকারের
ভোরের আলো ডেস্ক:
২৫ এপ্রিল ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
তীব্র গরমে যখন সারা দেশ অতিষ্ঠ, ঠিক তখনই বেড়ে যাওয়া লোডশেডিং জনজীবনে নতুন করে ভোগান্তি তৈরি করেছে। বিদ্যুতের ঘাটতির কারণে শিল্প ও কৃষি উৎপাদনসহ বিভিন্ন খাতে নেতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে, যা নিয়ে উদ্বেগ বাড়ছে।
এ পরিস্থিতিতে আশার কথা শুনিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি জানিয়েছেন, খুব শিগগিরই লোডশেডিং সহনীয় পর্যায়ে নেমে আসবে।
বিদ্যুৎ বিভাগ সূত্রে জানা গেছে, আগামী ২৬ এপ্রিল থেকে Adani Power-এর আমদানিকৃত বিদ্যুৎ পুনরায় পাওয়া যেতে পারে। পাশাপাশি ২৮ এপ্রিল থেকে SS Power-এর আইপিপি প্ল্যান্ট থেকে প্রায় ৬৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে।
সংশ্লিষ্টরা মনে করছেন, এই দুটি উৎস থেকে বিদ্যুৎ সরবরাহ শুরু হলে বর্তমান সংকট অনেকটাই কমে আসবে এবং লোডশেডিং পরিস্থিতির উন্নতি ঘটবে।
শনিবার | ২৫ এপ্রিল ২০২৬
কবে কমবে লোডশেডিং? বিদ্যুৎ ফেরায় স্বস্তির আশা সরকারের