শনিবার , ২৫ এপ্রিল ২০২৬
শনিবার , ২৫ এপ্রিল ২০২৬
হোমরাজনীতিসোহরাওয়ার্দী উদ্যানে আজ জামায়াতের জাতীয় সমাবেশ, উপস্থিত থাকবেন শফিকুর রহমান

সোহরাওয়ার্দী উদ্যানে আজ জামায়াতের জাতীয় সমাবেশ, উপস্থিত থাকবেন শফিকুর রহমান

favicon
ভোরের আলো ডেস্ক:
সোহরাওয়ার্দী উদ্যানে আজ জামায়াতের জাতীয় সমাবেশ, উপস্থিত থাকবেন শফিকুর রহমান

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান-এ আজ শনিবার ‘জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধা জাতীয় সমাবেশ’ আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সকাল ১০টায় এই সমাবেশ শুরু হওয়ার কথা রয়েছে।


গত বুধবার দলটির পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। সমাবেশে জুলাইয়ের শহীদ পরিবার ও আন্দোলনে অংশ নেওয়া যোদ্ধাদের উপস্থিত থাকার কথা বলা হয়েছে।


এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। এছাড়া ১১ দলীয় জোটের শীর্ষ নেতারাও অংশ নেবেন বলে জানা গেছে।


এর আগে, শুক্রবার একই স্থানে গণভোটের রায় এবং জুলাই সনদের পূর্ণ বাস্তবায়নের দাবিতে সমাবেশ করেছে বাংলাদেশ খেলাফত মজলিস-সহ ১১ দলীয় জোটের শরিকরা।