গণভোটের রায় বাস্তবায়ন না হলে স্বৈরাচারমুক্ত হবে না দেশ: শফিকুর রহমান
গণভোটের রায় বাস্তবায়ন না হলে বাংলাদেশ প্রকৃত অর্থে স্বৈরাচারমুক্ত হবে না বলে মন্তব্য করেছেন ডা. শফিকুর রহমান।
শনিবার (২৫ এপ্রিল) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান-এ আয়োজিত এক সমাবেশে তিনি এ কথা বলেন।
জামায়াত আমির বলেন, সম্প্রতি দুটি ভোট অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে একটি ভোটের ফল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর পক্ষে যাওয়ায় তারা তা গ্রহণ করেছে। কিন্তু অন্য একটি ভোটে ৭০ শতাংশ মানুষ ‘হ্যাঁ’ দিলেও সেটি মেনে নেওয়া হয়নি বলে অভিযোগ করেন তিনি।
তিনি আরও বলেন, ওই ৭০ শতাংশ মানুষের রায় যেদিন বাস্তবায়িত হবে, সেদিনই বাংলাদেশ থেকে স্বৈরাতন্ত্র বা ফ্যাসিবাদের অবসান ঘটবে।