বিজেপিতে যোগের পর ২৪ ঘণ্টায় ১০ লাখ ফলোয়ার হারালেন রাঘব চাড্ডা
ভারতের রাজনীতিতে আলোড়ন সৃষ্টি করেছেন রাঘব চাড্ডা। ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-তে যোগ দেওয়ার পর মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় ১০ লাখ অনুসারী হারিয়েছেন তিনি।
শুক্রবার (২৪ এপ্রিল) স্থানীয় সময় দুপুর পর্যন্ত তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে অনুসারীর সংখ্যা ছিল প্রায় ১ কোটি ৪৬ লাখ। তবে পরবর্তী ২৪ ঘণ্টায় তা কমে দাঁড়ায় ১ কোটি ৩৫ লাখে।
রাজনৈতিক অবস্থান পরিবর্তনের পর তার এই হঠাৎ ফলোয়ার কমে যাওয়াকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। বিশ্লেষকদের মতে, রাজনৈতিক সিদ্ধান্তের প্রভাব সরাসরি তার জনসমর্থন ও অনলাইন জনপ্রিয়তায় প্রতিফলিত হয়েছে।