রবিবার , ২৬ এপ্রিল ২০২৬
রবিবার , ২৬ এপ্রিল ২০২৬
হোমবিশ্বফ্লোরিডায় নিহত নাহিদা বৃষ্টির ডিএনএ উদ্ধার, মরদেহ এখনো নিখোঁজ

ফ্লোরিডায় নিহত নাহিদা বৃষ্টির ডিএনএ উদ্ধার, মরদেহ এখনো নিখোঁজ

favicon
ভোরের আলো ডেস্ক:
ফ্লোরিডায় নিহত নাহিদা বৃষ্টির ডিএনএ উদ্ধার, মরদেহ এখনো নিখোঁজ

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে নিহত বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টি-র ডিএনএ আলামত উদ্ধার করেছে পুলিশ। প্রধান অভিযুক্ত হিশাম সালেহ আবুগারবেই-এর বাসায় তল্লাশি চালিয়ে এসব আলামত পাওয়া গেছে।

আইনশৃঙ্খলা বাহিনী জানায়, উদ্ধার হওয়া ডিএনএ’র ভিত্তিতেই বৃষ্টির মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। তবে এখনো তার মরদেহ উদ্ধার করা সম্ভব হয়নি। এ জন্য তল্লাশি অভিযান জোরদার করা হয়েছে।

এই ঘটনায় নিহত আরেক বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহম্মেদ লিমন-এর মরদেহ এরই মধ্যে উদ্ধার করা হয়েছে।

বৃষ্টির মর্মান্তিক মৃত্যুর খবরে তার পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তারা দ্রুত মরদেহ উদ্ধার করে দেশে ফিরিয়ে আনা এবং ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন। বৃষ্টির বোন বলেন, হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনের পাশাপাশি দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

পারিবারিক সূত্রে জানা যায়, বৃষ্টি মাদারীপুর জেলার খোয়াজপুর ইউনিয়নের চর গোবিন্দপুর গ্রামের বাসিন্দা ছিলেন। পরিবারের সঙ্গে মিরপুর পল্লবীতে বসবাস করতেন। মাত্র সাত মাস আগে উচ্চশিক্ষার জন্য তিনি যুক্তরাষ্ট্রে যান।

জানা গেছে, গত ১৬ এপ্রিল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে বৃষ্টি ও লিমনকে অপহরণ করা হয়। প্রায় ১০ দিন নিখোঁজ থাকার পর তাদের মৃত্যুর তথ্য সামনে আসে। ঘটনার তদন্ত এখনো চলমান রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।