সাগর-রুনি হত্যা মামলা: তদন্ত প্রতিবেদন দাখিলে হাইকোর্টের চূড়ান্ত ৬ মাস সময়সীমা
সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য শেষবারের মতো আরও ৬ মাস সময় নির্ধারণ করে দিয়েছেন হাইকোর্ট। রোববার (২৬ এপ্রিল) বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি সাইফুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ প্রদান করেন।
আদালত স্পষ্টভাবে জানিয়েছেন, নির্ধারিত এই সময়সীমার মধ্যেই তদন্ত শেষ করে প্রতিবেদন জমা দিতে হবে এবং এর আর কোনো সময় বাড়ানো হবে না।