সোমবার , ২৭ এপ্রিল ২০২৬
সোমবার , ২৭ এপ্রিল ২০২৬
হোমজাতীয়পুলিশসহ জরুরি সেবায় জ্বালানির রেশনিং প্রত্যাহার

পুলিশসহ জরুরি সেবায় জ্বালানির রেশনিং প্রত্যাহার

favicon
ভোরের আলো ডেস্ক:
পুলিশসহ জরুরি সেবায় জ্বালানির রেশনিং প্রত্যাহার

পুলিশ ও অন্যান্য জরুরি সেবায় নিয়োজিত সংস্থার জন্য আর জ্বালানি তেলের রেশনিং বা সীমাবদ্ধতা থাকছে না। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনগণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে দুই দিন আগেই এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।


রোববার (২৬ এপ্রিল) জাতীয় সংসদে কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীর উত্থাপিত পয়েন্ট অব অর্ডারের জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান এ তথ্য জানান।


সংসদে কুমিল্লায় এক কাস্টমস কর্মকর্তার হত্যাকাণ্ড এবং পুলিশের টহল কমে যাওয়ার পেছনে জ্বালানি সংকট ও রেশনিংয়ের বিষয়টি তুলে ধরা হলে প্রধানমন্ত্রী বক্তব্য দেন।


তিনি বলেন, বিষয়টি ইতোমধ্যে সমাধান করা হয়েছে। পুলিশ, অ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিসসহ জরুরি সেবায় নিয়োজিত বাহিনীর ওপর আরোপিত জ্বালানির নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। দুই দিন আগে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে এবং এখন পরিস্থিতি স্বাভাবিক থাকবে বলে আশা করা হচ্ছে।