রবিবার , ২৬ এপ্রিল ২০২৬
রবিবার , ২৬ এপ্রিল ২০২৬
হোমবিশ্বযুদ্ধবিরতি সত্ত্বেও ইসরায়েল-লেবানন সীমান্তে উত্তেজনা অব্যাহত

যুদ্ধবিরতি সত্ত্বেও ইসরায়েল-লেবানন সীমান্তে উত্তেজনা অব্যাহত

favicon
ভোরের আলো ডেস্ক:
যুদ্ধবিরতি সত্ত্বেও ইসরায়েল-লেবানন সীমান্তে উত্তেজনা অব্যাহত

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু অভিযোগ করেছেন, লেবাননে হিজবুল্লাহ-এর তৎপরতা যুদ্ধবিরতির শর্ত ভঙ্গ করছে এবং পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা-র বরাতে জানা যায়, সাপ্তাহিক মন্ত্রিসভার বৈঠকে তিনি এ মন্তব্য করেন।

এরই মধ্যে দুই দেশের মধ্যে চলমান যুদ্ধবিরতির মেয়াদ আরও তিন সপ্তাহ বাড়ানো হয়েছে। তবে বাস্তব পরিস্থিতিতে সংঘাত থামার কোনো ইঙ্গিত মিলছে না।

অন্যদিকে হিজবুল্লাহ ইসরায়েলের অভিযোগ সরাসরি নাকচ করেছে। তাদের দাবি, ইসরায়েলই নিয়মিত হামলা চালিয়ে যাচ্ছে এবং সীমান্তে অবস্থান ধরে রেখে যুদ্ধবিরতি লঙ্ঘন করছে। গোষ্ঠীটির ভাষ্য অনুযায়ী, তাদের হামলা প্রতিরক্ষামূলক এবং ইসরায়েলের পদক্ষেপের জবাব হিসেবেই পাল্টা আক্রমণ চালানো হচ্ছে।

সব মিলিয়ে কাগজে-কলমে যুদ্ধবিরতি বহাল থাকলেও বাস্তবে দুই পক্ষের মধ্যে উত্তেজনা অব্যাহত রয়েছে।