শুক্রবার , ০৪ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার , ০৪ সেপ্টেম্বর ২০২৬
হোমজাতীয়সাগর-রুনি হত্যা মামলা: তদন্তে বিলম্বের কারণ জানালেন অ্যাটর্নি জেনারেল

সাগর-রুনি হত্যা মামলা: তদন্তে বিলম্বের কারণ জানালেন অ্যাটর্নি জেনারেল

favicon
ভোরের আলো ডেস্ক:
সাগর-রুনি হত্যা মামলা: তদন্তে বিলম্বের কারণ জানালেন অ্যাটর্নি জেনারেল

সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্তে আরও সময় লাগার কারণ ব্যাখ্যা করেছেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল।


তিনি বলেন, মামলাটির প্রাথমিক তদন্তে অনেক গুরুত্বপূর্ণ তথ্য-উপাত্ত হাইকোর্ট গঠিত টাস্কফোর্সের কাছে হস্তান্তর করা হয়নি, ফলে নতুন করে অনেক কাজ শুরু করতে হচ্ছে। ঘটনাস্থল থেকে ফরেনসিক আলামতও পুরোপুরি সংরক্ষিত বা উদ্ধার করা সম্ভব হয়নি, যার কারণে তদন্তে জটিলতা তৈরি হয়েছে। তবে ইতোমধ্যে বেশ কয়েকজন সাংবাদিকসহ সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদ করে তথ্য সংগ্রহ করা হয়েছে বলে তিনি জানান।


এই মামলার তদন্ত প্রতিবেদন দাখিল করতে ব্যর্থ হওয়ায় হাইকোর্ট আবারও টাস্কফোর্সকে আরও ৬ মাস সময় দিয়েছে। একইসঙ্গে আদালত জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে পূর্ণাঙ্গ অগ্রগতি প্রতিবেদন দাখিল করতে হবে।


রিটকারী আইনজীবীরা এ সময় কমানোর আবেদন জানালেও আদালত শেষ পর্যন্ত ৬ মাস সময় বাড়ানোর সিদ্ধান্ত দেয়।