মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউস সংবাদদাতাদের বার্ষিক নৈশভোজ ৩০ দিনের মধ্যে পুনঃনির্ধারণের আহ্বান জানিয়েছেন। সিবিএস নিউজ-এর জনপ্রিয় অনুষ্ঠান ৬০ মিনিটস-এ দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
সাক্ষাৎকারে ট্রাম্প জানান, কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করে আরও বড় পরিসরে এক মাসের মধ্যেই নৈশভোজ অনুষ্ঠানটি পুনরায় আয়োজন করা হবে। তিনি আবার সবার সঙ্গে মিলিত হওয়ার আশাও ব্যক্ত করেন।
গত শনিবার রাতে ওয়াশিংটন হিলটন-এর বলরুমে এই অনুষ্ঠানে প্রেসিডেন্ট ট্রাম্প, গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ ও শত শত সাংবাদিক উপস্থিত ছিলেন। এ সময় নৈশভোজস্থলের বাইরে একটি নিরাপত্তা চৌকিতে এক সশস্ত্র ব্যক্তি হামলার চেষ্টা চালায়।
জানা যায়, হামলাকারী প্রেসিডেন্ট ট্রাম্পের প্রশাসনের সদস্যদের লক্ষ্য করে এই হামলার পরিকল্পনা করেছিল।