সোমবার , ২৭ এপ্রিল ২০২৬
সোমবার , ২৭ এপ্রিল ২০২৬
হোমবিশ্বভাঙনের মুখে আম আদমি পার্টি, শীর্ষ নেতাদের দলত্যাগে চাপে কেজরিওয়াল

ভাঙনের মুখে আম আদমি পার্টি, শীর্ষ নেতাদের দলত্যাগে চাপে কেজরিওয়াল

favicon
ভোরের আলো ডেস্ক:
ভাঙনের মুখে আম আদমি পার্টি, শীর্ষ নেতাদের দলত্যাগে চাপে কেজরিওয়াল

ভারতের একসময়কার জনপ্রিয় রাজনৈতিক দল আম আদমি পার্টি (আপ) এখন ভাঙনের মুখে পড়েছে। দলের আলোচিত মুখ রাঘব চাড্ডা-সহ রাজ্যসভার দুই-তৃতীয়াংশ সদস্য ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-তে যোগ দেওয়ার পর দলটিতে অস্থিরতা বেড়েছে। এতে পার্লামেন্টে রাজ্য প্রতিনিধিত্ব কমে যাওয়ায় আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় পাঞ্জাব বিধানসভা নির্বাচন নিয়েও দুশ্চিন্তায় রয়েছে দলটি।

দলটির প্রধান অরবিন্দ কেজরিওয়াল-এর নেতৃত্বাধীন এই রাজনৈতিক শক্তির সামনে এখন আরও বড় সংকট তৈরি হয়েছে, কারণ আরও প্রায় ২৮ জন বিধায়কের দলত্যাগের গুঞ্জন শোনা যাচ্ছে।

দুর্নীতিবিরোধী অবস্থান ও রাজনীতিতে গুণগত পরিবর্তনের প্রতিশ্রুতি দিয়ে ২০১২ সালে আত্মপ্রকাশ করে আম আদমি পার্টি। মাত্র এক বছরের মধ্যে ২০১৩ সালের দিল্লি বিধানসভা নির্বাচনে দলটি চমক দেখিয়ে ৭০টির মধ্যে ২৮টি আসনে জয় পায় এবং কংগ্রেসের সঙ্গে জোট করে সরকার গঠন করে।

যদিও সেই সরকার বেশিদিন স্থায়ী হয়নি, ২০১৫ সালে দলটি এককভাবে ৭০ আসনের মধ্যে ৬৭টিতে জয়লাভ করে নজির গড়ে। পরে ২০২০ সালেও ৬২টি আসনে জয় পেয়ে ভারতের রাজনীতিতে শক্ত অবস্থান তৈরি করে দলটি।