আপিলেও টিকলো না মনিরা শারমিনের মনোনয়ন, বাতিল বহাল রাখল নির্বাচন কমিশন
সংরক্ষিত নারী আসনের নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর প্রার্থী মনিরা শারমিন-এর মনোনয়নপত্র আপিলেও বাতিল করা হয়েছে। নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার জানিয়েছেন, তার মনোনয়ন বাতিলের সিদ্ধান্ত বহাল থাকবে।
সোমবার (২৭ এপ্রিল) বেলা ১১টার দিকে দীর্ঘ শুনানি শেষে বাংলাদেশ নির্বাচন কমিশন মনিরা শারমিনের আপিল খারিজ করে দেয়।
এর আগে গত ২৩ এপ্রিল মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের সময় রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়ন বাতিল করেন। কারণ হিসেবে উল্লেখ করা হয়, সরকারি চাকরি থেকে পদত্যাগের পর নির্ধারিত তিন বছর পূর্ণ না হওয়ায় তিনি প্রার্থী হওয়ার যোগ্যতা অর্জন করেননি।