ইরান আলোচনায় যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা রুশ কূটনীতিক উলিয়ানভের
ইরানের সঙ্গে শান্তি আলোচনায় চাপ প্রয়োগ, ব্ল্যাকমেইল বা আল্টিমেটাম দিয়ে কোনো ফল পাওয়া যাবে না বলে মন্তব্য করেছেন ভিয়েনায় আন্তর্জাতিক সংস্থায় নিযুক্ত রাশিয়ার প্রতিনিধি মিখাইল উলিয়ানভ।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া এক পোস্টে তিনি বলেন, যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে পেশি প্রদর্শন, সামরিক শক্তি প্রয়োগ এবং কঠোর নিষেধাজ্ঞার হুমকির মাধ্যমে আলোচনা চালিয়ে যেতে অভ্যস্ত। তবে ইরান-এর ক্ষেত্রে এ ধরনের কৌশল কোনো কার্যকর ফল দেবে না।
উলিয়ানভের মতে, তেহরানের সঙ্গে আলোচনায় সফল হতে হলে চাপের বদলে কূটনৈতিক ও বাস্তবসম্মত পদ্ধতি গ্রহণ করা জরুরি।