বুধবার , ২৯ এপ্রিল ২০২৬
বুধবার , ২৯ এপ্রিল ২০২৬
হোমআইন ও আদালতঢাকা আইনজীবী সমিতিতে প্রথমবার ডিজিটাল চাঁদা পরিশোধ চালু

ঢাকা আইনজীবী সমিতিতে প্রথমবার ডিজিটাল চাঁদা পরিশোধ চালু

favicon
ভোরের আলো ডেস্ক:
ঢাকা আইনজীবী সমিতিতে প্রথমবার ডিজিটাল চাঁদা পরিশোধ চালু

১৩৭ বছরের ইতিহাসে প্রথমবারের মতো ঢাকা আইনজীবী সমিতি-তে ডিজিটাল পদ্ধতিতে চাঁদা পরিশোধের ব্যবস্থা চালু হয়েছে। এখন থেকে সদস্যরা ঘরে বসেই মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে তাদের বকেয়া চাঁদা পরিশোধ করতে পারবেন।

মঙ্গলবার এই কার্যক্রমের উদ্বোধন করা হয় বিকাশ-এর মাধ্যমে। অনুষ্ঠানে সমিতির সভাপতি খোরশেদ মিয়া আলম প্রধান অতিথি এবং সাধারণ সম্পাদক সৈয়দ নজরুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

সভাপতি খোরশেদ মিয়া আলম বলেন, এটি একটি যুগান্তকারী উদ্যোগ। নতুন অ্যাপের মাধ্যমে আইনজীবীরা ঘরে বসেই চাঁদা পরিশোধ করতে পারবেন এবং বকেয়া টাকার পরিমাণও সহজেই জানতে পারবেন। এতে ঢাকা বারের প্রায় ৩৫ হাজার আইনজীবী উপকৃত হবেন।

বক্তারা জানান, আগে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে বা ব্যাংকে গিয়ে চাঁদা জমা দিতে হতো। এখন থেকে কোনো ধরনের ভোগান্তি ছাড়াই ডিজিটাল পদ্ধতিতে সহজে এই কাজ সম্পন্ন করা যাবে।

সাধারণ সম্পাদক সৈয়দ নজরুল ইসলাম বলেন, আগে সমিতির অফিস থেকে রসিদ নিয়ে ব্যাংকে গিয়ে টাকা জমা দিতে হতো। এখন দেশে বা দেশের বাইরে যেখানেই থাকুন, হাতে বিকাশ থাকলেই সহজেই চাঁদা পরিশোধ করা সম্ভব। এতে নির্ধারিত সময়ে চাঁদা আদায় সহজ হবে এবং সমিতির আয়ও বাড়বে।

অনুষ্ঠানে সমিতির অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যরাও উপস্থিত ছিলেন।