বুধবার , ২৯ এপ্রিল ২০২৬
বুধবার , ২৯ এপ্রিল ২০২৬
হোমবিশ্বওপেক ও ওপেক প্লাস ছাড়ার ঘোষণা আমিরাতের, তেল বাজারে নতুন শঙ্কা

ওপেক ও ওপেক প্লাস ছাড়ার ঘোষণা আমিরাতের, তেল বাজারে নতুন শঙ্কা

favicon
ভোরের আলো ডেস্ক:
ওপেক ও ওপেক প্লাস ছাড়ার ঘোষণা আমিরাতের, তেল বাজারে নতুন শঙ্কা

সংযুক্ত আরব আমিরাত ওপেক ও ওপেক প্লাস জোট থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে, যা বৈশ্বিক জ্বালানি বাজারে বড় ধরনের প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।


ওপেক এবং ওপেক প্লাস—এই দুই তেল রপ্তানিকারক জোট থেকে সরে যাওয়ার সিদ্ধান্তকে বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। বিশেষ করে জোটটির অনানুষ্ঠানিক নেতা সৌদি আরব-এর জন্য এটি গুরুত্বপূর্ণ একটি ঘটনা।


এই সিদ্ধান্ত এমন এক সময়ে এসেছে, যখন ইরান-কে ঘিরে উত্তেজনা বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি করেছে এবং বিশ্ব অর্থনীতি চাপে রয়েছে।


উপসাগরীয় অঞ্চলে ইতোমধ্যে তেল রপ্তানিতে বিঘ্ন দেখা দিয়েছে। বিশেষ করে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল ঝুঁকির মুখে পড়েছে। সাধারণ সময়ে এই গুরুত্বপূর্ণ নৌপথ দিয়ে বিশ্বের মোট অপরিশোধিত তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের প্রায় এক-পঞ্চমাংশ পরিবাহিত হয়।


বিশ্লেষকদের মতে, ইরানের হুমকি এবং জাহাজে হামলার কারণে এই রুটে ঝুঁকি বেড়েছে, যা জ্বালানি সরবরাহে অনিশ্চয়তা তৈরি করছে।