বুধবার , ২৯ এপ্রিল ২০২৬
বুধবার , ২৯ এপ্রিল ২০২৬
হোমআইন ও আদালতআইনজীবী সমিতির নির্বাচন শুরু, দুই দিনব্যাপী ভোটগ্রহণ

আইনজীবী সমিতির নির্বাচন শুরু, দুই দিনব্যাপী ভোটগ্রহণ

favicon
ভোরের আলো ডেস্ক:
আইনজীবী সমিতির নির্বাচন শুরু, দুই দিনব্যাপী ভোটগ্রহণ

ঢাকা আইনজীবী সমিতি-এর ২০২৬-২০২৭ কার্যকরী কমিটির নির্বাচনের প্রথম দিনের ভোটগ্রহণ শুরু হয়েছে।

বুধবার সকাল ৯টায় ভোটগ্রহণ শুরু হয়। দুপুরে এক ঘণ্টা বিরতি দিয়ে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। একইভাবে বৃহস্পতিবারও ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

এ নির্বাচনে মোট ২১ হাজার ৭৩১ জন আইনজীবী তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।

প্রধান নির্বাচন কমিশনার মো. বোরহান উদ্দিন জানান, নির্ধারিত সময় অনুযায়ী সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে, মাঝে এক ঘণ্টার বিরতি থাকবে। দুই দিনব্যাপী এ ভোটগ্রহণ সম্পন্ন করা হবে।

তিনি আরও বলেন, ভোটগ্রহণ শেষে শুক্রবার মেশিনের মাধ্যমে সদস্য পদে এবং হাতে গণনার মাধ্যমে সম্পাদকীয় পদে ভোট গণনা করা হবে। এরপর আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হবে।