ইরানের জন্য নতুন বাণিজ্য করিডর খুলল পাকিস্তান
পাকিস্তান ইরানের জন্য নতুন একটি বাণিজ্য করিডর চালু করেছে। মার্কিন নৌ অবরোধের প্রেক্ষাপটে ইরান-কে সহায়তা দিতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানা গেছে।
ইসলামাবাদের এই সিদ্ধান্তের ফলে তৃতীয় দেশ থেকে আমদানি করা পণ্য এখন পাকিস্তানের ভূখণ্ড ব্যবহার করে ইরানে পরিবহন করা যাবে।
পাকিস্তানের বাণিজ্য মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, দ্বিপাক্ষিক ও আঞ্চলিক বাণিজ্য সহজ করার লক্ষ্যে এই করিডর চালু করা হয়েছে।
এতে করে ইরানের সঙ্গে বাণিজ্যিক সংযোগ আরও জোরদার হবে এবং আঞ্চলিক বাণিজ্য ব্যবস্থায় নতুন গতি আসবে বলে আশা করা হচ্ছে।