বৃহস্পতিবার , ৩০ এপ্রিল ২০২৬
বৃহস্পতিবার , ৩০ এপ্রিল ২০২৬
হোমবিশ্বট্রাম্পের কড়া পোস্টে যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা বৃদ্ধি

ট্রাম্পের কড়া পোস্টে যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা বৃদ্ধি

favicon
ভোরের আলো ডেস্ক:
ট্রাম্পের কড়া পোস্টে যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা বৃদ্ধি

ডোনাল্ড ট্রাম্প-এর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া একটি কড়া পোস্ট ঘিরে যুক্তরাষ্ট্রইরান-এর মধ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

বুধবার (২৯ এপ্রিল) ট্রাম্প তার নিজস্ব প্ল্যাটফর্ম Truth Social-এ একটি ছবি শেয়ার করেন। ছবিতে তার পেছনে বিস্ফোরণের দৃশ্য দেখা যায় এবং বড় অক্ষরে লেখা ছিল—“ভদ্র সাজার দিন শেষ”।

তেহরানকে সতর্ক করে তিনি পোস্টে লেখেন, ইরানকে “দ্রুত বুদ্ধিমান হতে হবে”—যা মূলত বর্তমান পরিস্থিতি বোঝা এবং দ্রুত সিদ্ধান্ত নেওয়ার বার্তা হিসেবে দেখা হচ্ছে।

এ সময় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান আলোচনায় অনিশ্চয়তা বিরাজ করছে। এমন প্রেক্ষাপটে ট্রাম্পের এই মন্তব্য পরিস্থিতিকে আরও উত্তেজনাপূর্ণ করে তুলতে পারে বলে ধারণা করা হচ্ছে।

বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক সময়ে ট্রাম্পের অবস্থানে দ্বিমুখী প্রবণতা দেখা যাচ্ছে। তিনি একদিকে কূটনৈতিক সমাধানের কথা বললেও, অন্যদিকে আলোচনা ব্যর্থ হলে কঠোর পরিণতির হুঁশিয়ারিও দিচ্ছেন।