পুতিন-ট্রাম্প ফোনালাপ: মধ্যপ্রাচ্যের যুদ্ধবিরতি ও ইরান ইস্যুতে আলোচনা
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধবিরতি পরিস্থিতি নিয়ে দেড় ঘণ্টাব্যাপী ফোনালাপ করেছেন। বুধবার (২৯ এপ্রিল) অনুষ্ঠিত এ আলোচনার তথ্য ক্রেমলিন থেকে নিশ্চিত করা হয়েছে।
ফোনালাপে দুই নেতা ইরানের পরমাণু কর্মসূচি ঘিরে তৈরি হওয়া উত্তেজনা কমাতে সম্ভাব্য বিভিন্ন প্রস্তাব নিয়ে মতবিনিময় করেন।
এদিকে, ক্রেমলিনের এক কর্মকর্তা জানান, আগামী মাসে দ্বিতীয় বিশ্বযুদ্ধ সমাপ্তির বার্ষিকী উপলক্ষে ইউক্রেনে একটি অস্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছেন প্রেসিডেন্ট পুতিন।
সূত্র: আলজাজিরা