বৃহস্পতিবার , ৩০ এপ্রিল ২০২৬
বৃহস্পতিবার , ৩০ এপ্রিল ২০২৬
হোমরাজনীতিমে দিবসে ঢাকায় শ্রমিক সমাবেশ, প্রধান অতিথি থাকবেন তারেক রহমান

মে দিবসে ঢাকায় শ্রমিক সমাবেশ, প্রধান অতিথি থাকবেন তারেক রহমান

favicon
ভোরের আলো ডেস্ক:
মে দিবসে ঢাকায় শ্রমিক সমাবেশ, প্রধান অতিথি থাকবেন তারেক রহমান

মহান মে দিবস উপলক্ষে আগামীকাল শুক্রবার (১ মে) রাজধানী ঢাকায় শ্রমিক সমাবেশের আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী হওয়ার পর ঢাকায় এটিই তার প্রথম কোনো জনসমাবেশে অংশগ্রহণ।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এবং সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী

নজরুল ইসলাম খান বলেন, সমাবেশে প্রধানমন্ত্রী তারেক রহমান দিকনির্দেশনামূলক বক্তব্যের পাশাপাশি সমসাময়িক রাজনৈতিক বিভিন্ন ইস্যুতে বক্তব্য রাখবেন।

অন্যদিকে রুহুল কবির রিজভী আশা প্রকাশ করেন, মে দিবসের এই সমাবেশে শ্রমিক জনতার ব্যাপক উপস্থিতি থাকবে।

জানা গেছে, আগামীকাল শুক্রবার বিকেল ৩টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশের কার্যক্রম শুরু হবে।