বৃহস্পতিবার , ২৫ জুন ২০২৬
বৃহস্পতিবার , ২৫ জুন ২০২৬
হোমজাতীয়চিকিৎসার জন্য লন্ডন যাচ্ছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

চিকিৎসার জন্য লন্ডন যাচ্ছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

favicon
মাহামুদুল হাসান
চিকিৎসার জন্য লন্ডন যাচ্ছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

চিকিৎসার উদ্দেশ্যে যুক্তরাজ্যে যাচ্ছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। আগামী ৯ মে তিনি লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন বলে বঙ্গভবনের একটি সূত্র জানিয়েছে।

২০২৪ সালের ৫ আগস্টের গণ-অভ্যুত্থানের পর এটি হবে তার প্রথম বিদেশ সফর। চিকিৎসা শেষে আগামী ১৭ মে দেশে ফেরার কথা রয়েছে।

৭৬ বছর বয়সী রাষ্ট্রপতির সঙ্গে এ সফরে তার সহধর্মিণী ডা. রেবেকা সুলতানা এবং ব্যক্তিগত চিকিৎসকসহ চার সদস্যের একটি প্রতিনিধিদল থাকবেন। লন্ডনের একটি বিশেষায়িত হাসপাতালে তার স্বাস্থ্য পরীক্ষা ও প্রয়োজনীয় চিকিৎসা সম্পন্ন করা হবে।

উল্লেখ্য, এর আগে ২০২৩ সালের অক্টোবরে সিঙ্গাপুরে রাষ্ট্রপতির কার্ডিয়াক বাইপাস সার্জারি সম্পন্ন হয়েছিল।