শনিবার , ০২ মে ২০২৬
শনিবার , ০২ মে ২০২৬
হোমরাজনীতিসাত দিনের সফরে জাপান গেলেন ডা. শফিকুর রহমান

সাত দিনের সফরে জাপান গেলেন ডা. শফিকুর রহমান

favicon
ভোরের আলো ডেস্ক:
সাত দিনের সফরে জাপান গেলেন ডা. শফিকুর রহমান

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান সাত দিনের সফরে জাপানের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন।

শনিবার (২ মে) রাত ৩টায় তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি উড়োজাহাজে জাপানের উদ্দেশে রওনা হন।

সফরে তার সঙ্গে রয়েছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য সাইফুল আলম খান মিলন এবং আমিরের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মীর আহমাদ বিন কাসেম আরমান

জামায়াতে ইসলামীর পক্ষ থেকে জানানো হয়েছে, এই সফরকালে ডা. শফিকুর রহমান জাপানের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করবেন।

আগামী ৯ মে তার ঢাকায় ফেরার কথা রয়েছে।