শনিবার , ০২ মে ২০২৬
শনিবার , ০২ মে ২০২৬
হোমজাতীয়সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, নানা কর্মসূচিতে অংশ নেবেন

সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, নানা কর্মসূচিতে অংশ নেবেন

favicon
সাইফুল আলম মিরাজ
সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, নানা কর্মসূচিতে অংশ নেবেন

সিলেট পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২ মে) সকাল ১০টায় তাকে বহনকারী ইউএস বাংলা এয়ারলাইন্স–এর একটি বিমান সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর–এ অবতরণ করে।

এ সফরে তার সঙ্গে রয়েছেন তার স্ত্রী ডা. জুবাইদা রহমান। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এই প্রথম সিলেটে গেলেন তিনি।

সফরসূচি অনুযায়ী, তিনি হজরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করবেন। এছাড়া সিলেট সার্কিট হাউস–সংলগ্ন সুরমা নদী–র পাড়ের চাঁদনিঘাট এলাকায় জলাবদ্ধতা নিরসনে সিটি করপোরেশনের একটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।

এ ছাড়া সুধী সমাবেশে অংশগ্রহণসহ আরও বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে তার।