রবিবার , ০৩ মে ২০২৬
রবিবার , ০৩ মে ২০২৬
হোমআইন ও আদালতডেপুটি অ্যাটর্নি জেনারেল রেজাউল করিম খন্দকারের পদত্যাগ, সুপ্রিম কোর্ট বার নির্বাচনে অংশগ্রহণ

ডেপুটি অ্যাটর্নি জেনারেল রেজাউল করিম খন্দকারের পদত্যাগ, সুপ্রিম কোর্ট বার নির্বাচনে অংশগ্রহণ

favicon
ভোরের আলো ডেস্ক:
ডেপুটি অ্যাটর্নি জেনারেল রেজাউল করিম খন্দকারের পদত্যাগ, সুপ্রিম কোর্ট বার নির্বাচনে অংশগ্রহণ

ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. রেজাউল করিম খন্দকার পদত্যাগ করেছেন। রোববার (৩ মে) অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

জানা গেছে, তার পদত্যাগপত্র ইতোমধ্যে আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। পদত্যাগের পর তিনি আসন্ন সুপ্রিম কোর্ট বার নির্বাচনে অংশ নিচ্ছেন।

তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামী সমর্থিত সবুজ প্যানেল থেকে সম্পাদক পদপ্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করছেন।

উল্লেখ্য, জুলাইয়ের গণ-অভ্যুত্থানের পর শেখ হাসিনা সরকারের পতনের পর তাকে ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল।