সোমবার , ০৪ মে ২০২৬
সোমবার , ০৪ মে ২০২৬
হোমরাজনীতি“সরকারে মুড সুইং, আসলে কে চালাচ্ছে বোঝা যাচ্ছে না”—হাসনাত আব্দুল্লাহ

“সরকারে মুড সুইং, আসলে কে চালাচ্ছে বোঝা যাচ্ছে না”—হাসনাত আব্দুল্লাহ

favicon
ভোরের আলো ডেস্ক:
“সরকারে মুড সুইং, আসলে কে চালাচ্ছে বোঝা যাচ্ছে না”—হাসনাত আব্দুল্লাহ

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ বলেছেন, বর্তমান সরকারের অবস্থান ও সিদ্ধান্তে অস্থিরতা রয়েছে।


রোববার (৩ মে) সকালে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট-এ আয়োজিত এনসিপির জাতীয় কনভেনশনে বক্তব্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।


হাসনাত আব্দুল্লাহ বলেন, “সরকারে অনেক মুড সুইং হয়। আসলে সরকার কে পরিচালনা করছে, সেটাই পরিষ্কার নয়।”


তিনি আরও বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ-এর বক্তব্যে সরকারের দুর্বলতা প্রকাশ পেয়েছে। নির্বাচন সামনে রেখে যেসব সংস্কার প্রস্তাব গ্রহণ করা হয়েছিল, তা বাস্তবায়নের ক্ষেত্রে এখন গড়িমসি করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।


তার দাবি, নির্বাচন সম্পন্ন হওয়ার পর সাধারণ মানুষের দাবিগুলো আর আগের মতো গুরুত্ব পাচ্ছে না, যা তিনি “ভণ্ডামি” হিসেবে উল্লেখ করেন।