সোমবার , ০৪ মে ২০২৬
সোমবার , ০৪ মে ২০২৬
হোমজাতীয়মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্ল্যান্টে বিদ্যুৎ উৎপাদনে রেকর্ড, দেশের ৯ শতাংশের বেশি সরবরাহ

মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্ল্যান্টে বিদ্যুৎ উৎপাদনে রেকর্ড, দেশের ৯ শতাংশের বেশি সরবরাহ

favicon
ভোরের আলো ডেস্ক:
মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্ল্যান্টে বিদ্যুৎ উৎপাদনে রেকর্ড, দেশের ৯ শতাংশের বেশি সরবরাহ

জাতীয় পর্যায়ে বিদ্যুৎ উৎপাদনে উল্লেখযোগ্য রেকর্ড গড়েছে বাংলাদেশ ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেড-এর পরিচালিত মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্ল্যান্ট।

প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, এপ্রিল মাসে কেন্দ্রটি মোট ৭৬০ মিলিয়ন ইউনিট বিদ্যুৎ উৎপাদন করেছে, যা দেশের মোট বিদ্যুৎ উৎপাদনের ৯ শতাংশেরও বেশি।

রবিবার (৩ মে) দুপুরে উপ-মহাব্যবস্থাপক আনোয়ারুল আজিম এ তথ্য জানান।

প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক শ্রী রমানাথ পূজারী বলেন, সর্বোচ্চ চাহিদার সময়েও কেন্দ্রটি প্রায় পূর্ণ সক্ষমতায় পরিচালনা করা সম্ভব হয়েছে, যা এর শক্তিশালী নকশা ও কর্মীদের নিরলস প্রচেষ্টার ফল।

তিনি আরও বলেন, এটি বাংলাদেশ ও ভারতের যৌথ সহযোগিতার একটি সফল উদাহরণ। বর্তমানে কেন্দ্রটি ভারতের এনটিপিসি বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে প্রশিক্ষিত বাংলাদেশি প্রকৌশলীদের দ্বারা পরিচালিত হচ্ছে।