সোমবার , ০৪ মে ২০২৬
সোমবার , ০৪ মে ২০২৬
হোমআইন ও আদালতদুর্নীতি মামলায় মোফাজ্জল হোসেন চৌধুরী মায়াসহ তিনজনের আয়কর নথি জব্দের নির্দেশ

দুর্নীতি মামলায় মোফাজ্জল হোসেন চৌধুরী মায়াসহ তিনজনের আয়কর নথি জব্দের নির্দেশ

favicon
ভোরের আলো ডেস্ক:
দুর্নীতি মামলায় মোফাজ্জল হোসেন চৌধুরী মায়াসহ তিনজনের আয়কর নথি জব্দের নির্দেশ

দুর্নীতির অভিযোগে দায়ের করা মামলায় সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়াসহ তিনজনের আয়কর নথি জব্দের নির্দেশ দিয়েছেন আদালত।

সোমবার (৪ মে) দুর্নীতি দমন কমিশন-এর পৃথক তিনটি আবেদনের প্রেক্ষিতে ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ বিচারক সাব্বির ফয়েজ এ আদেশ দেন।

অন্য দুইজন হলেন কাস্টমস ও ভ্যাট কমিশনারেটের সাবেক সহকারী কমিশনার ভূইয়া মফিজুর রহমান এবং দোহার থানার সাবেক কর্মকর্তা মোস্তফা কামালের স্ত্রী খন্দকার শামীমা হাসান।

দুদকের সহকারী পরিচালক খোরশেদ আলম তাদের আয়কর নথি জব্দের আবেদন করেন। আবেদনে উল্লেখ করা হয়, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার বিরুদ্ধে ঘুষ, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও অর্থ পাচারের মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। এছাড়া তার ব্যাংক হিসাবের মাধ্যমে বিপুল পরিমাণ সন্দেহজনক লেনদেনের কথাও বলা হয়েছে।

একইভাবে মফিজুর রহমানের বিরুদ্ধে সরকারি দায়িত্বে থাকাকালে দুর্নীতির মাধ্যমে সম্পদ অর্জন এবং সম্পদ বিবরণীতে তথ্য গোপনের অভিযোগ আনা হয়েছে।

অন্যদিকে শামীমা হাসানের বিরুদ্ধে স্বামীর ক্ষমতার প্রভাব ব্যবহার করে জ্ঞাত আয়ের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে।

মামলাগুলোর সুষ্ঠু তদন্তের স্বার্থে সংশ্লিষ্টদের আয়কর সংক্রান্ত সব নথি ও তথ্য জব্দ করা প্রয়োজন বলে আবেদনে উল্লেখ করা হয়।