চলচ্চিত্র মানুষের চেতনা গঠনের শক্তিশালী মাধ্যম: তথ্যমন্ত্রী
চলচ্চিত্র কেবল বিনোদনের মাধ্যম নয়, বরং এটি মানুষের দৃষ্টিভঙ্গি, চিন্তাধারা ও চেতনা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।
সোমবার (৪ মে) সকালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়-এর জহির রায়হান মিলনায়তনে প্রখ্যাত চলচ্চিত্রকার সত্যজিৎ রায়-এর জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত দুই দিনব্যাপী উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ইতিহাস ও ঐতিহ্য সংসদ এবং ভারতীয় সাংস্কৃতিক সম্পর্ক কাউন্সিল যৌথভাবে এ উৎসবের আয়োজন করে।
মন্ত্রী বলেন, একটি সৃজনশীল কাজ—তা চলচ্চিত্র হোক বা বই—মানুষের চিন্তাভাবনায় গভীর প্রভাব ফেলে এবং দৃষ্টিভঙ্গির মৌলিক পরিবর্তন ঘটাতে পারে।