ঈদুল আযহায় কোরবানির বর্জ্য ১২ ঘণ্টায় অপসারণের নির্দেশ, মহাসড়কে হাট নিষিদ্ধ
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে কোরবানির পশুর বর্জ্য দ্রুত অপসারণে কঠোর নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি জানিয়েছেন, কোরবানির পর সর্বোচ্চ ১২ ঘণ্টার মধ্যেই সব বর্জ্য অপসারণ নিশ্চিত করতে হবে।
সোমবার (৪ মে) সন্ধ্যায় সচিবালয়ে ঈদুল আযহার সার্বিক প্রস্তুতি ও ব্যবস্থাপনা নিয়ে আয়োজিত এক বৈঠক শেষে এ তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
বৈঠকে প্রধানমন্ত্রী আরও নির্দেশ দেন, মহাসড়কের শৃঙ্খলা বজায় রাখতে কোনো অবস্থাতেই সড়কের ওপর পশুর হাট বসানো যাবে না। একই সঙ্গে রেললাইনের আশপাশের এলাকাতেও পশুর হাট বসানো সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।
এছাড়া কোরবানির পর পশুর চামড়ার ন্যায্য মূল্য নিশ্চিত করা এবং সঠিকভাবে সংরক্ষণের জন্য প্রয়োজনীয় সব ধরনের সরকারি সহায়তা দেওয়ার নির্দেশনাও দেওয়া হয়েছে।