মঙ্গলবার , ০৫ মে ২০২৬
মঙ্গলবার , ০৫ মে ২০২৬
হোমবিশ্বভোটের মাঠে থালাপতি বিজয়ের দাপট, সরকার গঠনের দ্বারপ্রান্তে টিভিকে

ভোটের মাঠে থালাপতি বিজয়ের দাপট, সরকার গঠনের দ্বারপ্রান্তে টিভিকে

favicon
ভোরের আলো ডেস্ক:
ভোটের মাঠে থালাপতি বিজয়ের দাপট, সরকার গঠনের দ্বারপ্রান্তে টিভিকে

তামিল চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা থালাপতি বিজয় এবার রাজনীতির ময়দানেও চমক দেখিয়েছেন। বছর দুয়েক আগে গড়া তার দল তামিলাগা ভেত্রি কাজাগাম (টিভিকে) সদ্য অনুষ্ঠিত বিধানসভা নির্বাচনে ১০৭টি আসন পেয়ে সরকার গঠনের খুব কাছাকাছি পৌঁছে গেছে।

২৩৪ সদস্যের তামিলনাড়ু বিধানসভা-এ একক সংখ্যাগরিষ্ঠতা পেতে প্রয়োজন আরও ১১টি আসন। নির্বাচনে দ্বিতীয় অবস্থানে থাকা দ্রাবিড় মুনেত্র কাজগম (ডিএমকে) পেয়েছে ৬০টি আসন। রাজনৈতিক সূত্রগুলো বলছে, আগামী ৭ মে’র মধ্যেই নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হতে পারে।

বিজয়ের ঐতিহাসিক অভিষেক:
প্রায় ৭০টির বেশি চলচ্চিত্রে অভিনয় করা বিজয় প্রথমবার নির্বাচনে অংশ নিয়েই বড় সাফল্য অর্জন করেছেন। তার দল এখন রাজ্যের একক বৃহত্তম রাজনৈতিক শক্তি হিসেবে আত্মপ্রকাশ করেছে। বিজয় নিজে পেরাম্বুর এবং ত্রিচি ইস্ট—দুই আসনেই জয় পেয়েছেন।