মঙ্গলবার , ০৫ মে ২০২৬
মঙ্গলবার , ০৫ মে ২০২৬
হোমখেলাআচরণবিধি ভঙ্গ: আইসিসির তিরস্কার ও ডিমেরিট পয়েন্ট পেলেন নিগার সুলতানা জ্যোতি

আচরণবিধি ভঙ্গ: আইসিসির তিরস্কার ও ডিমেরিট পয়েন্ট পেলেন নিগার সুলতানা জ্যোতি

favicon
ভোরের আলো ডেস্ক:
আচরণবিধি ভঙ্গ: আইসিসির তিরস্কার ও ডিমেরিট পয়েন্ট পেলেন নিগার সুলতানা জ্যোতি

শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশের হতাশা কাটতে না কাটতেই নতুন দুঃসংবাদ পেল বাংলাদেশ নারী ক্রিকেট দল। দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি আইসিসির আচরণবিধি ভঙ্গের দায়ে শাস্তির মুখে পড়েছেন।

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) তাকে লেভেল-১ অপরাধে তিরস্কার করেছে এবং একটি ডিমেরিট পয়েন্ট প্রদান করেছে।

গত ২ মে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম-এ অনুষ্ঠিত সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে ঘটনাটি ঘটে। বাংলাদেশের ইনিংসে আউট হওয়ার পর আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তুষ্ট হয়ে মাঠ ছাড়ার সময় রাগের বশে ব্যাট মাটিতে ছুঁড়ে মারেন জ্যোতি।

আইসিসি এই আচরণকে ক্রিকেট সরঞ্জামের অপব্যবহার হিসেবে বিবেচনা করেছে, যা আচরণবিধির লঙ্ঘন হিসেবে গণ্য হয়।