মঙ্গলবার , ০৫ মে ২০২৬
মঙ্গলবার , ০৫ মে ২০২৬
হোমরাজনীতি‘ওয়ারিয়র্স অব জুলাই’-এর ৪ হাজার সদস্য এনসিপিতে যোগ দিচ্ছেন

‘ওয়ারিয়র্স অব জুলাই’-এর ৪ হাজার সদস্য এনসিপিতে যোগ দিচ্ছেন

favicon
ভোরের আলো ডেস্ক:
‘ওয়ারিয়র্স অব জুলাই’-এর ৪ হাজার সদস্য এনসিপিতে যোগ দিচ্ছেন

জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া সংগঠন ওয়ারিয়র্স অব জুলাই-এর প্রায় ৪ হাজার সদস্য জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-তে যোগ দিতে যাচ্ছেন। সোমবার (৪ মে) বিকেলে এনসিপির কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে তারা আনুষ্ঠানিকভাবে দলটিতে অন্তর্ভুক্ত হবেন।

এ তথ্য নিশ্চিত করেছেন এনসিপি ও ওয়ারিয়র্স অব জুলাইয়ের কেন্দ্রীয় একাধিক নেতা। যোগদানকে ঘিরে সংগঠনটির একটি প্রতিনিধিদল এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া-এর সঙ্গে বৈঠক করেছেন।

বৈঠকে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মো. সালমান হোসেন এবং সাধারণ সম্পাদক হাসিবুল হাসান জিসানসহ শীর্ষ নেতারা।

সংগঠনের সভাপতি সালমান হোসেন জানান, জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা ও ‘জুলাই সনদ’ বাস্তবায়নের লক্ষ্যেই তারা সম্মিলিতভাবে এনসিপিতে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। বর্তমান রাজনৈতিক বাস্তবতায় ছোট সংগঠন হিসেবে লড়াই করে কাঙ্ক্ষিত ফল অর্জন সম্ভব হচ্ছে না বলেই তারা এই পদক্ষেপ নিয়েছেন।

তিনি আরও বলেন, বৃহত্তর রাজনৈতিক প্ল্যাটফর্মে যুক্ত হয়ে আন্দোলনের লক্ষ্য বাস্তবায়ন সহজ হবে বলেই এই ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে।