মঙ্গলবার , ০৫ মে ২০২৬
মঙ্গলবার , ০৫ মে ২০২৬
হোমজাতীয়১১৮ ফ্লাইটে ৪৬ হাজারের বেশি বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে, ৯ জনের মৃত্যু

১১৮ ফ্লাইটে ৪৬ হাজারের বেশি বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে, ৯ জনের মৃত্যু

favicon
ভোরের আলো ডেস্ক:
১১৮ ফ্লাইটে ৪৬ হাজারের বেশি বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে, ৯ জনের মৃত্যু

পবিত্র হজ পালনের উদ্দেশ্যে এখন পর্যন্ত বাংলাদেশ থেকে ১১৮টি হজ ফ্লাইটে ৪৬ হাজার ৫১৪ জন হাজযাত্রী সৌদি আরব-এ পৌঁছেছেন। তাদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন ৪ হাজার ৭১ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় গেছেন ৪২ হাজার ৪৪৩ জন।

মঙ্গলবার (৫ মে) সকালে হজ সম্পর্কিত সর্বশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়।

এদিকে, হজে গিয়ে এখন পর্যন্ত ৯ জন বাংলাদেশি মৃত্যুবরণ করেছেন। তাদের মধ্যে ৭ জন মক্কায় এবং ২ জন মদিনায় মারা যান। মৃতদের মধ্যে একজন নারীও রয়েছেন।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৫৪টি ফ্লাইটে ২১ হাজার ৯১০ জন, সৌদি এয়ারলাইনসের ৪৩টি ফ্লাইটে ১৬ হাজার ১১০ জন এবং ফ্লাইনাসের ২১টি ফ্লাইটে ৮ হাজার ৪৯৪ জন যাত্রী সৌদি আরবে গেছেন।

চলতি বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজ পালনের অনুমতি পেয়েছেন। এ কার্যক্রমে ৬৬০টি এজেন্সি যুক্ত রয়েছে, যার মধ্যে ৩০টি প্রধান ও ৬৩০টি সমন্বয়কারী এজেন্সি।