বুধবার , ০৬ মে ২০২৬
বুধবার , ০৬ মে ২০২৬
হোমজাতীয়প্রশ্ন করার ক্ষমতা যেন ব্ল্যাকমেইলের হাতিয়ার না হয়: তথ্যমন্ত্রী

প্রশ্ন করার ক্ষমতা যেন ব্ল্যাকমেইলের হাতিয়ার না হয়: তথ্যমন্ত্রী

favicon
ভোরের আলো ডেস্ক:
প্রশ্ন করার ক্ষমতা যেন ব্ল্যাকমেইলের হাতিয়ার না হয়: তথ্যমন্ত্রী

গণমাধ্যমের মূল শক্তি হচ্ছে সমাজ ও রাষ্ট্রকে প্রশ্ন করার সক্ষমতা—তবে এই ক্ষমতা যেন ব্ল্যাকমেইলের হাতিয়ার হিসেবে ব্যবহৃত না হয়, সে বিষয়ে সতর্ক করেছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন

বুধবার (৫ মে) সন্ধ্যায় মুন্সীগঞ্জ প্রেস ক্লাব-এর নবনির্বাচিত কমিটির অভিষেক ও সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে।

মন্ত্রী বলেন, কিছু ব্যক্তি গণমাধ্যমের প্রশ্ন করার ক্ষমতাকে অপব্যবহার করে ব্ল্যাকমেইলের উপায় হিসেবে ব্যবহার করছে, যার ফলে পেশাদার ও সৎ সাংবাদিকরা বিপাকে পড়ছেন। তিনি জোর দিয়ে বলেন, সৎ সাংবাদিকদের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি অসৎ সাংবাদিকতার বিরুদ্ধেও ব্যবস্থা নিতে হবে।

তিনি আরও উল্লেখ করেন, নামমাত্র ও অপেশাদার সাংবাদিকদের ভিড়ে প্রকৃত পেশাদার সাংবাদিকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। সমাজে এ নিয়ে নানা অভিযোগও তৈরি হচ্ছে।