বুধবার , ০৬ মে ২০২৬
বুধবার , ০৬ মে ২০২৬
হোমবিশ্বপদত্যাগ করবেন না মমতা, ভোট লুটের অভিযোগে সরব তৃণমূল নেত্রী

পদত্যাগ করবেন না মমতা, ভোট লুটের অভিযোগে সরব তৃণমূল নেত্রী

favicon
ভোরের আলো ডেস্ক:
পদত্যাগ করবেন না মমতা, ভোট লুটের অভিযোগে সরব তৃণমূল নেত্রী

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ না করার ঘোষণা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার (৫ মে) বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

মমতা বলেন, “আমরা হারিনি। আমি পদত্যাগ করবো না। আমার রাজভবনে যাওয়ার প্রশ্নই ওঠে না।”

তিনি দাবি করেন, জোরপূর্বক ভোট লুটের মাধ্যমে তার দল তৃণমূল কংগ্রেস (টিএমসি)-কে হারানো হয়েছে। তার অভিযোগ, নির্বাচন কমিশন প্রায় ১০০টি আসনে কারচুপি করেছে।

বিদায়ী মুখ্যমন্ত্রী আরও বলেন, এই নির্বাচন একটি ‘কালো ইতিহাস’ তৈরি করেছে এবং এতে সরাসরি জড়িত ছিলেন নরেন্দ্র মোদীঅমিত শাহ

এ সময় তিনি গণনাকেন্দ্রে তৃণমূলের কর্মীদের ওপর হামলার অভিযোগ তোলেন এবং রাজপথে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।