হিরোশিমায় পিস পার্ক পরিদর্শন, পারমাণবিক হামলার স্মৃতিতে শ্রদ্ধা ডা. শফিকুর রহমানের
জাপানের হিরোশিমা শহরের পিস পার্ক ও পিস জাদুঘর পরিদর্শন করেছেন বাংলাদেশের বিরোধীদলীয় নেতা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামি-এর আমির ডা. শফিকুর রহমান।
বুধবার (৬ মে) অনুষ্ঠিত এই সফরে তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহতা এবং পারমাণবিক হামলার করুণ স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান।
উল্লেখ্য, হিরোশিমা পারমাণবিক বোমা হামলা-এ ৬ আগস্ট সকালে ‘লিটল বয়’ নামের পারমাণবিক বোমা নিক্ষেপ করা হয়। এর তিন দিন পর নাগাসাকি শহরের ওপর ‘ফ্যাট ম্যান’ নামের আরেকটি বোমা বিস্ফোরণ ঘটে।
ঐতিহাসিক তথ্যমতে, ১৯৪৫ সালের ডিসেম্বরের মধ্যে হিরোশিমায় প্রায় ১ লাখ ৪০ হাজার এবং নাগাসাকিতে প্রায় ৭৪ হাজার মানুষ প্রাণ হারান। পরবর্তীতে তেজস্ক্রিয়তার প্রভাবে সৃষ্ট নানা রোগে আক্রান্ত হয়ে আরও বহু মানুষের মৃত্যু হয়।
২০২৬ সালেও হিরোশিমা শহর সেই বেদনাদায়ক ঘটনার নীরব সাক্ষী হয়ে রয়েছে। যে স্থাপনাটির ওপর বোমাটি নিক্ষেপ করা হয়েছিল, তার ভগ্নাবশেষ আজও ইতিহাসের স্মারক হিসেবে দাঁড়িয়ে আছে।
পরিদর্শনের সময় হিরোশিমা বিশ্ববিদ্যালয়-এর বাংলাদেশি শিক্ষক, সেখানে অধ্যয়নরত প্রবাসী বাংলাদেশি গবেষকরা উপস্থিত ছিলেন। এছাড়া সাইফুল আলম খান মিলন এবং মীর আহমাদ বিন কাসেম আরমান-সহ সংশ্লিষ্টরা এ সময় সঙ্গে ছিলেন।