বুধবার , ০৬ মে ২০২৬
বুধবার , ০৬ মে ২০২৬
হোমআইন ও আদালতগুলশানের ফ্ল্যাট মামলা: টিউলিপ রিজওয়ানা সিদ্দিকের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ২৮ জুন

গুলশানের ফ্ল্যাট মামলা: টিউলিপ রিজওয়ানা সিদ্দিকের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ২৮ জুন

favicon
ভোরের আলো ডেস্ক:
গুলশানের ফ্ল্যাট মামলা: টিউলিপ রিজওয়ানা সিদ্দিকের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ২৮ জুন

রাজধানীর গুলশান-২ এলাকায় অবৈধভাবে ফ্ল্যাট গ্রহণের অভিযোগে করা মামলায় টিউলিপ রিজওয়ানা সিদ্দিকসরদার মোশাররফ হোসেন-এর বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে শুনানি পিছিয়ে আগামী ২৮ জুন নির্ধারণ করেছেন আদালত।

বুধবার (৬ মে) ঢাকার বিশেষ জজ আদালত-৫-এর বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন-এর আদালতে মামলাটি শুনানির জন্য নির্ধারিত ছিল। তবে বিচারক অন্য মামলায় ব্যস্ত থাকায় এ শুনানি পিছিয়ে দেওয়া হয়।

এ তথ্য নিশ্চিত করেছেন দুর্নীতি দমন কমিশনের প্রসিকিউটর মীর আহমেদ আলী সালাম

উল্লেখ্য, রাজধানীর গুলশানে অবস্থিত ইস্টার্ন হাউজিং লিমিটেড-এর একটি ফ্ল্যাট অবৈধ সুবিধা নিয়ে গ্রহণের অভিযোগে গত বছরের ১৫ এপ্রিল দুর্নীতি দমন কমিশন মামলা দায়ের করে। মামলায় টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, শাহ মো. খসরুজ্জামান এবং সরদার মোশাররফ হোসেনকে আসামি করা হয়।

মামলার অভিযোগে বলা হয়েছে, আসামিরা পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে কোনো অর্থ পরিশোধ না করেই গুলশান-২ এলাকায় অবস্থিত ফ্ল্যাটটি দখল নিয়ে পরবর্তীতে নিবন্ধন সম্পন্ন করেন।

মামলার পর গত বছরের জুলাই মাসে আসামি শাহ খসরুজ্জামান তদন্ত স্থগিত চেয়ে উচ্চ আদালতে রিট আবেদন করেন।