বুধবার , ০৬ মে ২০২৬
বুধবার , ০৬ মে ২০২৬
হোমবিশ্ববন্যার স্রোতে ভেসে কুমিরের শিকার, দেহাবশেষ মিলল প্রাণীটির পেটে

বন্যার স্রোতে ভেসে কুমিরের শিকার, দেহাবশেষ মিলল প্রাণীটির পেটে

favicon
ভোরের আলো ডেস্ক:
বন্যার স্রোতে ভেসে কুমিরের শিকার, দেহাবশেষ মিলল প্রাণীটির পেটে

দক্ষিণ আফ্রিকার একটি নদী এলাকায় কুমির সংক্রান্ত এক ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বন্যার পানিতে ভেসে যাওয়া এক হোটেল ব্যবস্থাপককে কুমিরে খেয়ে ফেলার অভিযোগ উঠে। পরে পুলিশ কুমিরটিকে গুলি করে হত্যা করলে তার পেট থেকে নিখোঁজ ওই ব্যক্তির দেহাবশেষ উদ্ধার করা হয়।

প্রতিবেদন অনুযায়ী, ঘটনাস্থলে পুলিশ কর্মকর্তা জোয়ি পটগিটার প্রাথমিক ময়নাতদন্ত করেন। এ সময় কুমিরটির পেট থেকে উদ্ধার করা হয় বিচ্ছিন্ন দুটি হাত (যার সঙ্গে তালু অক্ষত ছিল), পাঁজরের অংশ এবং বুকের মাংস।

ডিএনএ পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হওয়া যায়, দেহাবশেষগুলো ৫৯ বছর বয়সী হোটেল ব্যবস্থাপক গ্যাব্রিয়েল বাতিস্তা-এর। ধারণা করা হচ্ছে, প্রবল বন্যার স্রোতে ভেসে গিয়ে তিনি কুমিরের শিকার হন।

তদন্তকারীরা কুমিরটির পেট থেকে বিভিন্ন ধরনের জুতা—ফ্লিপ-ফ্লপ, স্যান্ডেল, নাইকি স্নিকার্স এবং হাই হিল উদ্ধার করেন। তবে এগুলোর কোনোটিই বাতিস্তার ছিল না। এতে সন্দেহ করা হচ্ছে, কুমিরটি আগে আরও মানুষের ওপর হামলা করে থাকতে পারে।

বিশেষজ্ঞদের মতে, কুমির প্লাস্টিক হজম করতে পারে না, তাই এসব জুতা অক্ষত অবস্থায় পাওয়া গেছে।

ঘটনাটি শুরু হয় গত সোমবার। স্থানীয় একটি নিচু সেতু পার হওয়ার সময় বন্যার স্রোতে বাতিস্তার গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে পাথরে উঠে যায়। সেখান থেকে নেমে নিরাপদ স্থানে যাওয়ার চেষ্টা করলে তিনি স্রোতে ভেসে যান। পরে তাকে কোমাতি নদী-এর দিকে ভেসে যেতে দেখা যায়, যেখানে বিপুলসংখ্যক কুমিরের বসবাস রয়েছে।

পুলিশ ও বন্যপ্রাণী কর্মকর্তারা জানান, নদীর কাদামাটির দ্বীপ ও বালুচরে এসব কুমির ওত পেতে থাকে এবং স্রোতে ভেসে আসা শিকারই তাদের প্রধান লক্ষ্য।