বুধবার , ০৬ মে ২০২৬
বুধবার , ০৬ মে ২০২৬
হোমবিশ্বধীরে ধীরে নিচে বসে যাচ্ছে মেক্সিকো সিটি, স্যাটেলাইট চিত্রে উদ্বেগজনক চিত্র

ধীরে ধীরে নিচে বসে যাচ্ছে মেক্সিকো সিটি, স্যাটেলাইট চিত্রে উদ্বেগজনক চিত্র

favicon
ভোরের আলো ডেস্ক:
ধীরে ধীরে নিচে বসে যাচ্ছে মেক্সিকো সিটি, স্যাটেলাইট চিত্রে উদ্বেগজনক চিত্র

বিশ্বের অন্যতম বৃহৎ নগর মেক্সিকো সিটি দ্রুতগতিতে ভূমির নিচে বসে যাচ্ছে বলে নতুন স্যাটেলাইট চিত্রে উঠে এসেছে। মার্কিন মহাকাশ সংস্থা নাসা-এর তথ্য অনুযায়ী, শহরটি বছরে প্রায় ২৫ সেন্টিমিটার (প্রায় ১০ ইঞ্চি) হারে নিচে নামছে।

প্রায় ২.২ কোটি মানুষের বসবাসের এই শহরটি প্রায় ৩ হাজার বর্গমাইল এলাকাজুড়ে বিস্তৃত। কিছু এলাকায় প্রতি মাসে গড়ে প্রায় ২ সেন্টিমিটার পর্যন্ত ভূমি নিচে বসছে। এতে বিমানবন্দর, গুরুত্বপূর্ণ সড়ক ও ঐতিহাসিক স্থাপনার মতো অবকাঠামোও ঝুঁকির মধ্যে পড়ছে।

ন্যাশনাল অটোনোমাস ইউনিভার্সিটি অব মেক্সিকোর ভূ-ভৌত গবেষক এনরিকো ক্যাব্রাল জানান, কিছু এলাকায় বছরে মোট প্রায় ২৪ সেন্টিমিটার পর্যন্ত ভূমি নিচে নামছে, যা বিশ্বের দ্রুততম ভূমি ধসের অন্যতম উদাহরণ।

গবেষকদের মতে, গত এক শতাব্দীরও কম সময়ে শহরের কিছু অংশ প্রায় ১২ মিটার পর্যন্ত নিচে নেমে গেছে। ঐতিহাসিক মেট্রোপলিটান ক্যাথেড্রাল-সহ বহু পুরোনো স্থাপনা হেলে পড়েছে এবং আশপাশের এলাকায় সিঁড়ি পর্যন্ত বাড়াতে হয়েছে।

বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, এই ভূমি ধস শহরের মেট্রো ব্যবস্থা, পানি সরবরাহ, ড্রেনেজ, আবাসন ও সড়ক অবকাঠামোর ওপর মারাত্মক প্রভাব ফেলছে, যা ভবিষ্যতে বড় সংকট তৈরি করতে পারে।