তিস্তা প্রকল্পে চীনের সহায়তা চাইল বাংলাদেশ, রাজনৈতিক আস্থা জোরদারে ঐকমত্য
তিস্তা নদী সমন্বিত ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্প বাস্তবায়নে চীনের সক্রিয় অংশগ্রহণ ও সহযোগিতা চেয়েছে বাংলাদেশ। একই সঙ্গে দুই দেশের মধ্যে রাজনৈতিক আস্থা বৃদ্ধি এবং উন্নয়ন কৌশলে সমন্বয়ের বিষয়ে ঐকমত্য হয়েছে।
বুধবার বেইজিংয়ে বাংলাদেশ ও চীনের পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠকে এসব বিষয়ে আলোচনা হয়। বৈঠকে উভয় দেশ ‘এক চীন’ নীতির প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করে এবং একে অপরের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় সহযোগিতার অঙ্গীকার করে।
চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-এর আমন্ত্রণে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বর্তমানে তিন দিনের সরকারি সফরে চীন সফর করছেন।
বেইজিংয়ের বেইজিংয়ের দিয়াওইউতাই স্টেট গেস্ট হাউসে অনুষ্ঠিত বৈঠক শেষে দুই দেশের পক্ষ থেকে ১০ দফা যৌথ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।