বৃহস্পতিবার , ০৭ মে ২০২৬
বৃহস্পতিবার , ০৭ মে ২০২৬
হোমজাতীয়মধ্যপ্রাচ্যে ২৭ মে ঈদুল আজহার সম্ভাবনা, বাংলাদেশে ২৮ মে হতে পারে ঈদ

মধ্যপ্রাচ্যে ২৭ মে ঈদুল আজহার সম্ভাবনা, বাংলাদেশে ২৮ মে হতে পারে ঈদ

favicon
ভোরের আলো ডেস্ক:
মধ্যপ্রাচ্যে ২৭ মে ঈদুল আজহার সম্ভাবনা, বাংলাদেশে ২৮ মে হতে পারে ঈদ

মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ঈদুল আজহার সম্ভাব্য তারিখ বিভিন্ন দেশে ঘোষণা করা হয়েছে। মধ্যপ্রাচ্যসহ বিশ্বের কয়েকটি দেশে জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী আগামী ২৭ মে ঈদুল আজহা উদযাপিত হতে পারে।

সৌদি আরবের সরকারি ক্যালেন্ডার উম আল কুরা অনুযায়ী, জিলকদ মাসের ২৯তম দিন ১৬ মে এবং ৩০তম দিন ১৭ মে হওয়ার সম্ভাবনা রয়েছে। সে ক্ষেত্রে মাসটি ৩০ দিনে শেষ হয়ে পরবর্তী মাস জিলহজ শুরু হবে। জিলহজ মাসের ১০ তারিখে ঈদুল আজহা পালিত হয়। সেই হিসেবে ২৭ মে ঈদের সম্ভাব্য তারিখ ধরা হচ্ছে।

সৌদি আরবের মতো একই সম্ভাবনার কথা জানিয়েছেন পাকিস্তানের জ্যোতির্বিজ্ঞানীরাও। তাদের মতে, চাঁদ দেখা অনুকূলে থাকলে দেশটিতেও ২৭ মে ঈদ উদযাপন হতে পারে। সংযুক্ত আরব আমিরাত জানিয়েছে, ২৬ মে আরাফাত দিবস এবং ২৭ মে ঈদুল আজহা পালিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

ইউরোপ ও যুক্তরাজ্যে ঈদ উদযাপন চাঁদ দেখার ওপর নির্ভর করবে। সেখানে ২৭ বা ২৮ মে ঈদুল আজহা পালিত হতে পারে বলে জানিয়েছে মুসলিম জীবনধারাভিত্তিক একটি প্ল্যাটফর্ম।

বাংলাদেশে ঈদুল আজহা উপলক্ষে যাতায়াত ব্যবস্থাপনা, পশুর হাট স্থাপন, নিরাপত্তা এবং যানজট নিয়ন্ত্রণসহ বিভিন্ন প্রস্তুতি নেওয়া হচ্ছে।

দেশে সাধারণত মধ্যপ্রাচ্যের দেশগুলোর একদিন পর ঈদ উদযাপিত হয়। সেই অনুযায়ী বাংলাদেশে ২৮ মে ঈদুল আজহা পালিত হওয়ার সম্ভাবনা বেশি। তবে চূড়ান্ত তারিখ নির্ধারণ করবে জাতীয় চাঁদ দেখা কমিটি, যা চাঁদ দেখার ভিত্তিতে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।