বৃহস্পতিবার , ০৭ মে ২০২৬
বৃহস্পতিবার , ০৭ মে ২০২৬
হোমআইন ও আদালতমাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় ইউনূস ও আসিফ নজরুলসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন

মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় ইউনূস ও আসিফ নজরুলসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন

favicon
ভোরের আলো ডেস্ক:
মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় ইউনূস ও আসিফ নজরুলসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় শিক্ষক-শিক্ষার্থী নিহতের ঘটনায় সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, সাবেক আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালতে নিহত শিক্ষার্থী উক্য ছাইং মারমার বাবা উসাইমং মারমা এই মামলার আবেদন করেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী এ কে এম শারিফ উদ্দিন।

আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে পরবর্তী আদেশের জন্য বিষয়টি অপেক্ষমাণ রাখেন।

মামলায় সাবেক উপদেষ্টা ড. রেজওয়ানা হাসান এবং সাবেক প্রেসসচিব শফিকুল আলমসহ মোট ১৬ জনকে আসামি করা হয়েছে।

উল্লেখ্য, ২০২৫ সালের ২১ জুলাই উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। ওই ঘটনায় মোট ৩৬ জন নিহত হন, যার মধ্যে ২৮ জন শিক্ষার্থী ছিলেন। দুর্ঘটনায় বিমানটির পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট মো. তৌকির ইসলামও নিহত হন।