বৃহস্পতিবার , ০৭ মে ২০২৬
বৃহস্পতিবার , ০৭ মে ২০২৬
হোমবিশ্বইরান–যুক্তরাষ্ট্র আলোচনায় আশাবাদী পাকিস্তান, মধ্যস্থতায় সতর্ক অবস্থান ইসলামাবাদের

ইরান–যুক্তরাষ্ট্র আলোচনায় আশাবাদী পাকিস্তান, মধ্যস্থতায় সতর্ক অবস্থান ইসলামাবাদের

favicon
ভোরের আলো ডেস্ক:
ইরান–যুক্তরাষ্ট্র আলোচনায় আশাবাদী পাকিস্তান, মধ্যস্থতায় সতর্ক অবস্থান ইসলামাবাদের

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্ভাব্য সমঝোতা বা চুক্তি নিয়ে আসা খবরে ইতিবাচক মনোভাব প্রকাশ করেছে পাকিস্তান সরকার। তবে চলমান কূটনৈতিক প্রচেষ্টার স্বার্থে এ বিষয়ে এখনই বিস্তারিত তথ্য প্রকাশ করতে চায় না ইসলামাবাদ।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে আন্তর্জাতিক গণমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, বর্তমানে দেশটি দুই পক্ষের মধ্যে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে। তাই উভয় পক্ষের আস্থা ও বিশ্বাস অটুট রাখতে তারা সতর্ক অবস্থান নিয়েছে।

মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তান কোনো পক্ষের আস্থা নষ্ট করতে চায় না, সে কারণেই এখন বিস্তারিত তথ্য প্রকাশ করা হচ্ছে না।

এছাড়া জানানো হয়েছে, ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল কোথায় বৈঠকে বসবে, সে বিষয়ে এখনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। তবে বৈঠক যদি পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অনুষ্ঠিত হয়, তাহলে সেটিকে দেশটি সম্মানের বিষয় হিসেবে বিবেচনা করবে।

বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে পাকিস্তানের এই কূটনৈতিক ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। বিশেষ করে দুই দেশের মধ্যে উত্তেজনা কমাতে এবং আলোচনার পরিবেশ তৈরি করতে মধ্যস্থতার প্রচেষ্টা আরও জোরদার হচ্ছে।