বৃহস্পতিবার , ০৭ মে ২০২৬
বৃহস্পতিবার , ০৭ মে ২০২৬
হোমবিশ্বফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানার জানাজা সম্পন্ন, মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া চলছে

ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানার জানাজা সম্পন্ন, মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া চলছে

favicon
ভোরের আলো ডেস্ক:
ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানার জানাজা সম্পন্ন, মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া চলছে

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির জানাজা সম্পন্ন হয়েছে। বুধবার স্থানীয় সময় দুপুর ২টায় ইসলামিক সোসাইটি অব টাম্পা এরিয়াতে তার জানাজা অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশি কমিউনিটির সদস্যদের পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও অংশ নেন।

পরিবার ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ফ্লোরিডার স্থানীয় সময় রাত ৮টার দিকে অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তার মরদেহ বাংলাদেশে পাঠানো হবে। মরদেহটি প্রথমে একটি আন্তর্জাতিক ফ্লাইটে দুবাই নেওয়া হবে। পরে সেখান থেকে আরেকটি ফ্লাইটে ৯ মে ঢাকায় আনা হবে।

উল্লেখ্য, গত ১৬ এপ্রিল যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় অধ্যয়নরত দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টি নিখোঁজ হন। কয়েক দিন পর ফ্লোরিডার হাওয়ার্ড ফ্রাঙ্কল্যান্ড ব্রিজের কাছে তাদের দেহাবশেষ উদ্ধার করা হয়।